গরম বাড়তেই তীব্র জলকষ্ট গ্রামজুড়ে, জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের
Connect with us

মালদা

গরম বাড়তেই তীব্র জলকষ্ট গ্রামজুড়ে, জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ৫জুন : প্রখর গ্রীষ্মে জলকষ্টের সমস্যা নিরসনে জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল-১ নং ব্লকের দামুয়া গ্রামে। জানা গিয়েছে, দামুয়া গ্রামটিতে প্রায় শতাধিক পরিবারের বাস। গোটা গ্রামে একটাও সাব মার্সিবল নেই।

একটি নলকূপ রয়েছে সেটিও বিকল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন ধরে।ফলে ব্যবহারের জল সংগ্রহে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামে। তাপমাত্রা বাড়তেই এই সমস্যা আরো প্রকট হয়ে দেখা দিয়েছে গ্রাম জুড়ে। শনিবার সকালে চাঁচল-১ নং ব্লকের  দামুয়া মাস্তীপাড়া,আসরাইল,থাহাঘাটি,সহ বিভিন্ন এলাকায় সোলার বাতি উদ্ধোধনে বের হয় জেলা পরিষদ সদস‍্য সামিউল। সেই সময় গ্রামের জলকষ্টের সমস্যার কথা তুলে ধরে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। গ্রামের বাসিন্দা হোসনেরা বিবির অভিযোগ, দামুয়া গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস।কিন্তু একটাও সাব মার্সিবল নেই।যদিও একটি নলকূপ রয়েছে সেটিও বিকল অবস্থায় পড়ে রয়েছে।ফলে অন‍্য গ্রাম থেকে প্রায় ৫০০ মিটার দূরত্ব পেরিয় জল সংগ্রহ করতে হয়।এসম‍স‍্যা দীর্ঘদিনের বলে অভিযোগ করেছেন তিনি। দ্রুত গ্রামে জলের সমস্যা নিরসনের দাবী জানায় বিক্ষুব্ধ মহিলারা। তাদের সমস্যা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সামিউল ইসলাম। তিনি বলেন,তৃণমূল সরকার এই এলাকায় রাস্তা ঘাট, আলো সবরকমের ব‍্যবস্থা করেছেন। পানীয় জলের সমস্যা মেটাতে এখানে দ্রুত সাব মার্সিবল বসানো হবে বলে জানিয়েছেন তিনি।