ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার পুলিশের, তোলা হল আদালতে :-
Connect with us

মালদা

ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার পুলিশের, তোলা হল আদালতে :-

Dipa Chakraborty

Published

on

মানিকচক,  ১৩ জুন: মানিকচক থানার জালালপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। এরপরই শনিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

উল্লেখ্য, মানিকচক থানার জালালপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযোগ ওঠে প্রতিবেশী প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এঘটনার পর মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের তরফে। তারপর থেকে ওই পরিবারটিকে নানাভাবে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছিলো বলে অভিযোগ। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয় এলাকাবাসীরা। শনিবারই মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এরপরই শনিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Continue Reading
Advertisement