তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ করে চলল গুলি
Connect with us

মালদা

তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ করে চলল গুলি

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১২ জুন : ঘরের জানালা দিয়ে তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ করে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চাঁচল-২ নং ব্লকের মালতীপুর পঞ্চায়েতের সাঞ্চিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ওই তৃণমূল বুথ সভাপতির নাম সাগর সরকার।

এদিন রাতে আচমকাই গুলি বিকট শব্দে জেগে ওঠেন সাগর সরকার ও তার স্ত্রী। আওয়াজে ছুটে আসেন তাদের প্রতিবেশীরাও। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজও। যদিও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে দুলাল প্রামাণিক নামে এলাকারই এক বিজেপির কর্মীর দিকে। ওই তৃণমূল সভাপতি সাগর সরকার জানান, বাড়িতে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন।হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ভাবেন টিভি বা ফোন ব্লাস্ট হয়েছে। তারপরেই দেখতে পান কার্তুজ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের প্রাক্কালে এলাকারই এক বিজেপি নেতা দুলাল প্রামাণিককের সাথে বচসা হলে তাকে প্রাণনাশের হুমকিও দেন। সেই ঘটনার জন্য তিনি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন সাগর সরকার।যদিও অভিযোগ অস্বীকার করেছে ব্লক বিজেপি নেতৃত্ব।বিজেপির রাজ্য যুব মোর্চার সহ সভাপতি অভিষেক সিংহানিয়া বলেন, এই ঘটনায় বিজেপির কেউই জড়িত নয়।পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের কারণে গুলি চালিয়েছে বলে দাবী তার।অন্যদিকে শনিবার দলের বুথ সভাপতির সঙ্গে দেখা করতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। ঘটনায় উপযুক্তা তদন্তের দাবী জানিয়েছে প্রশাসনের কাছে।

Continue Reading
Advertisement ads