তৃণমূলের আরও এক নেতা পুলিশের জালে! পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
Connect with us

ভাইরাল খবর

তৃণমূলের আরও এক নেতা পুলিশের জালে! পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তোলাবাজি ও কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। ওড়িশা পুলিশ (Odisha Police) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখার যৌথ অভিযানে ওড়িশার পুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে কসবার এই দাপুটে নেতাকে।

কসবা এলাকার এই নেতার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং হুমকি দেওয়ার অভিযোগে আনন্দপুর থানায় (Anandapur Police Station) এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। এরপর থেকেই কার্যত বেপাত্তা বা পলাতক (Absconding) ছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ প্রথমে বেলদার ওড়িশা সীমানা থেকে সুশান্তের গাড়ির চালককে গ্রেপ্তার করে। পরে জানা যায়, সুশান্ত ঘোষ পুরীতে লুকিয়ে থেকে একটি অন্য সিম ব্যবহার করছিলেন। সেই সিমের লোকেশন ট্র্যাক (Location track) করেই বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সুশান্ত ঘোষকে নিয়ে কলকাতা পুরসভার মোট ১০ জন প্রাক্তন কাউন্সিলর এখন পুলিশের জালে।

স্থানীয় এক বাজার হকার্স কমিটির অন্তত ১৩০ জন সদস্য সুশান্ত ও তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ (Written complaint) দায়ের করে জানান, গত কয়েক বছরে বাজারে দোকান বরাদ্দ, বণ্টন ও নির্মাণের নামে তাঁদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা তোলা আদায় (Extortion) করা হয়েছে। ২০২২-২৩ সালের মধ্যে বাজারে নতুন টিন ও শাটার লাগানো দোকান তৈরির সময় আকার অনুযায়ী আলাদা ‘রেট’ (Rate) ঠিক করে ৬ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। এমনকি জাল নথি (Forged documents) তৈরি করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগও করেছেন এক বাসিন্দা। এই ডামাডোলের মাঝেই তৃণমূল নেতা সব্যসাচী দত্তর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Account freeze) করা এবং বসিরহাটের শাহানুর মণ্ডলের গ্রেপ্তারির ঘটনায় রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে।

Continue Reading
Advertisement