দেশের খবর
মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে ব্রিটেন সফরে প্রধানমন্ত্রী মোদি, দ্বিগুণ বাণিজ্যের লক্ষ্য
ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে বুধবার (২৩ জুলাই) চার দিনের ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সফরের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় ২৪ জুলাই, যেদিন ভারত-ব্রিটেন বহু প্রতীক্ষিত Free Trade Agreement (FTA)-তে সই করবেন দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই চুক্তিকে সবুজ সংকেত দিয়েছে।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির এই সফর ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে। সফরের সূচনায় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)-এর আমন্ত্রণে লন্ডনে পৌঁছাবেন। সেখানেই রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়া ব্রিটেন ও ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাও করবেন তিনি।
আরও পড়ুনঃ ২৮ জুলাই বীরভূমে পদযাত্রা মমতার, বাংলা ভাষা ও বাঙালির অপমানে জবাব তৃণমূল নেত্রীর
FTA অনুযায়ী, ভারত থেকে leather, footwear, garments ইত্যাদি রপ্তানিতে শুল্ক ছাড় দেওয়া হবে। অপরদিকে, ব্রিটেন থেকে আমদানি হওয়া whisky ও automobiles-এর উপর শুল্ক কমাবে ভারত সরকার। এছাড়াও services, innovation, government procurement-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিও এই চুক্তির অন্তর্ভুক্ত থাকছে।
উল্লেখযোগ্যভাবে, এই বাণিজ্য চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে দ্বিগুণ করে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছানো। ইতিমধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের রপ্তানি বেড়ে ১৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১২.৬ শতাংশ বেশি।
এই সফরকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। চুক্তির সইয়ের পর ব্রিটেনের সংসদের অনুমোদনের মধ্য দিয়ে তা কার্যকর হবে। দু’দেশের অর্থনীতিতে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে এই পদক্ষেপকে ‘game-changer’ হিসেবে দেখা হচ্ছে।