Connect with us

ভাইরাল খবর

ধনখড়ের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে, উপরাষ্ট্রপতি পদে নীতীশ-সাক্সেনা-সিনহার নাম আলোচনায় বিজেপি শিবিরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের উপরাষ্ট্রপতি পদে হঠাৎ শূন্যতা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে চরম উত্তেজনা। পদত্যাগ করেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। অসুস্থতার কথা জানালেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এতে অন্য কোনও অন্তর্নিহিত কারণ লুকিয়ে রয়েছে। এমন এক পরিস্থিতিতে কে হবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে, তা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।

সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ শূন্য হলে ছয় মাসের মধ্যে নির্বাচন আবশ্যক। তার আগে পর্যন্ত রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বা রাষ্ট্রপতি মনোনীত কোনও সাংসদ এই দায়িত্ব সামলাবেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে তৎপর।

সবচেয়ে চর্চিত নাম বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন মাথায় রেখে কেন্দ্র হয়তো তাঁকে উপরাষ্ট্রপতির আসনে বসিয়ে, রাজ্যে নতুন মুখ বসাতে পারে। যদিও প্রশ্ন উঠছে, নীতীশ নিজে এই পদ নিতে আগ্রহী কিনা। কারণ, এতে বিহারের রাজনীতিতে তাঁর ছেলে নিশান্ত কুমারের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে ব্রিটেন সফরে প্রধানমন্ত্রী মোদি, দ্বিগুণ বাণিজ্যের লক্ষ্য

Advertisement
ads

একইসঙ্গে আলোচনায় রয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা (V.K. Saxena)। ‘Administrative efficiency’-এর জন্য পরিচিত সাক্সেনার সঙ্গে আপ সরকারের সংঘাত এবং তাঁর নির্ভীক প্রশাসনিক ভূমিকা তাঁকে সম্ভাব্য প্রার্থী করে তুলেছে।

তালিকায় তৃতীয় নাম, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর স্থিতিশীলতা ফেরাতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার দায় আংশিকভাবে তাঁর দিকেই নির্দেশ করছে বলে মনে করা হচ্ছে।

তবে শেষ সিদ্ধান্ত কোন নামের পাশে টিক দেবে বিজেপি, তার দিকে তাকিয়ে গোটা দেশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement