Connect with us

ভাইরাল খবর

২৮ জুলাই বীরভূমে পদযাত্রা মমতার, বাংলা ভাষা ও বাঙালির অপমানে জবাব তৃণমূল নেত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন ২৮ জুলাই বীরভূমে পা রাখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা সফরে ইলামবাজারে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি— এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajol Sheikh)। উল্লেখযোগ্যভাবে, ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাসও রয়েছে তাঁর কর্মসূচিতে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উন্নয়ন প্রকল্প নিয়েই ব্যস্ত থাকবেন না। জানা যাচ্ছে, বাংলা ভাষা ও বাঙালিয়ানার উপর ‘অপমান’ ও বহিরাগত তকমা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলেও যেভাবে নানা মহলে কটাক্ষ করা হচ্ছে, তার প্রতিবাদেই মমতার এই symbolic padayatra বা পদযাত্রা। দলীয় নেতৃত্বের দাবি, বাংলার মাটি ও মানুষের স্বার্থে এমন প্রতিবাদ সময়ের দাবি।

আরও পড়ুনঃ ২০২৩ সাল থেকেই অভিযোগের পাহাড়, তবু গ্রেপ্তার হয়নি মনোজিৎ! আদালতে উঠল প্রশ্ন

তবে রাজনৈতিক মহলের নজর অন্যত্র। একুশে জুলাইয়ের মূল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর ভূমিকা এখন সীমিত কোর কমিটির সদস্য পদেই। ফলে প্রশ্ন উঠছে, বোলপুরে তৃণমূল নেত্রীর সফরে অনুব্রতর সঙ্গে কোনও আলাদা বৈঠক হবে কি না। যদিও দলীয় সূত্রে এবিষয়ে স্পষ্ট কোনও বার্তা মেলেনি।

Advertisement
ads

কাজল শেখের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় এলেই রাস্তায় উপচে পড়বে জনস্রোত। মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাবে না।” ২৮ কিংবা ২৯ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বার্তার পাশাপাশি বাঙালি আবেগকে সামনে রেখেই জনসংযোগে জোর দিতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement