‘ভারত এবার বিশ্বমঞ্চের ভাগ্য নির্ণায়ক হবে’! গার্ডেনরিচে যুদ্ধজাহাজ উদ্বোধনে বার্তা প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

‘ভারত এবার বিশ্বমঞ্চের ভাগ্য নির্ণায়ক হবে’! গার্ডেনরিচে যুদ্ধজাহাজ উদ্বোধনে বার্তা প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) পুণ্যলগ্নে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ ভারতীয় নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে (Indigenous Technology) তৈরি তিনটি সর্বাধুনিক যুদ্ধজাহাজ—‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’ আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। এই বিশেষ ত্রি-কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নৌবাহিনীর শীর্ষ আধিকারিকরা।

চলতি বছরের মার্চ মাসেই এই যুদ্ধজাহাজগুলির নির্মাণকাজ শেষ হয়েছিল। এই রণতরীগুলি তৈরিতে ‘আত্মনির্ভর ভারত’ (Self-Reliant India) অভিযানকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশেরও বেশি স্বদেশি। সেনা সূত্রে জানা গেছে, ‘আইএনএস দুনাগিরি’ হলো একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট (Stealth Fighter Frigate), যা ব্রহ্মস মিসাইল বহন করতে এবং শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে, ‘আইএনএস সংশোধক’ হলো গভীর জলের একটি লার্জ সার্ভে ভেসেল (Large Survey Vessel), যা নিখুঁত হাইড্রোগ্রাফিক জরিপ চালাবে। আর সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘আইএনএস অগ্রয়’ অগভীর সমুদ্রে শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে।

উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “ভারত শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে সামরিক কৌশলগত ক্ষমতা (Strategic Capability) বাড়াচ্ছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হতেই হবে।” তিনি দেশের প্রতিরক্ষায় পশ্চিমবঙ্গের অবদানের প্রশংসা করে জানান, ব্লু ইকোনমিতে (Blue Economy) এই রাজ্য আগামী দিনে বিরাট ভূমিকা রাখবে। মোদির মতে, ভারত যখন কেবল ভোক্তা না হয়ে নির্মাতা (Manufacturer) হিসেবে আত্মপ্রকাশ করবে, তখনই বিশ্বমঞ্চে নিজের ভাগ্য নির্ণায়ক হয়ে উঠবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের এই অনন্য সমাপতনে ৩টি আধুনিক যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি ভারত মহাসাগরীয় অঞ্চলে (Indian Ocean Region) ভারতের অবস্থানকে আরও মজবুত করল।

Continue Reading
Advertisement