মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী, শোকের ছায়া এলাকায়
Connect with us

উত্তর দিনাজপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৭ ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের তিলনা এলাকায় রাজ্য সড়কে। জানা গিয়েছে রবিবার সুজাল গ্রামের বাসিন্দা টুনা দেব শর্মা নিজের সাইকেল নিয়ে দোকান থেকে বাড়ি আসছিলেন।

পথে তিলনা এলাকায় রাজ্য সড়কে ইটাহারমুখী একটি গাড়ি পেছন থেকে সজোরে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইটাহার থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এঘটনায় মৃত ওই ব্যক্তির এক আত্মীয় জানিয়েছেন, সাইকেল নিয়ে দোকান থেকে জিনিস কিনে বাড়ি আসছিলেন তিনি। সেসময় তিলনা এলাকায় রাজ্য সড়কে ইটাহারমুখী একটি গাড়ি পেছন থেকে সজোরে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।