তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়
Connect with us

উত্তর দিনাজপুর

তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৯ ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের কার্যকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। মঙ্গলবার ডালখোলায় অবস্থিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চে এই সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের রাজ্য সভাপতি বিবেক গুপ্তা, সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠণের রাজ্য সভাপতি বিবেক গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সদস্যরা। প্রায় ১ কোটি ২৫ লক্ষ হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছে এই রাজ্যে। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষাভাষী মানুষের জন্যই সংগঠনের সূচনা করেছেন। বিভিন্ন সময়ে বঞ্চিত ছিলেন তারা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে তাদের সামনের সারিতে নিয়ে এসেছেন। সে কারণেই হিন্দি ভাষাভাষীদের জন্য এই সংগঠনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের প্রাক-মুহূর্তে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছোবেন। বিগত ১০ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এ রাজ্যে আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর মিহিরপুর, গঙ্গারামপুর এবং বালুরঘাটে কর্মীসভায় যোগ দেবেন সংগঠণের রাজ্য সভাপতি বিবেক গুপ্তা। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের রাজ্য সভাপতি বিবেক গুপ্তা, ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী, বিন্দেশ্রী যাদব, অশ্বিনী কর্ণ, শ্যামলাল মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement