অফিসে সিনিয়রদের কাছে ধমক খান? জেনে নিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
Connect with us

ভাইরাল খবর

অফিসে সিনিয়রদের কাছে ধমক খান? জেনে নিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

Dipa Chakraborty

Published

on

boss in Office angry

নিউজ ডেস্ক : অফিস বা কর্মস্থলে ঊর্ধ্বতনরা আপনাকে বকাঝকা বা ধমক দিতেই পারেন। তবে এবিষয়ে ‘ইচ্ছাকৃত অপমান’ হিসাবে গণ্য করে, তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা যাবে না – সম্প্রতি এমনই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ , এই ধরনের ঘটনাকে অপরাধের আওতায় আনলে অফিসের শৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত হতে পারে ।২০২২ সালের একটি মামলা খারিজ করার সময়েই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষন।

আরোও পড়ুন – রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র কটূক্তি, অসভ্যতা বা দুর্ব্যবহারকে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৫০৪ ধারার(IPC Section 504) অধীনে ‘ইচ্ছাকৃত অপমান’ হিসাবে ধরা যাবে। এই ধারা অনুযায়ী, কাউকে শুধুমাত্র তার মানসিক শান্তি হননের উদ্দেশ্যে অপমান করা হলে এবং তা প্রমাণিত হলে সেক্ষেত্রে দু’বছর পর্যন্ত সাজা হতে পারে। ২০২৪ সালের জুলাই থেকে এই নিয়ম নয়া ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩৫২ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরোও পড়ুন – জানেন কেন জন্মের সময় শিশুদের দাঁত থাকে না?

Advertisement
ads

উল্লেখ্য ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ মেন্টাল ডিজঅ্যাবিলিটিসে’র ভারপ্রাপ্ত ডিরেক্টরের বিরুদ্ধে একজন সহকারী অধ্যাপক অভিযোগ করেছিলেন যে তাঁর সিনিয়র, উক্ত ডিরেক্টর অফিসে অন্যান্য কর্মীদের সামনেই তাঁকে বকাঝকা ও তিরস্কার করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেছিলেন যে, উক্ত ডিরেক্টর ইনস্টিটিউটে কোভিডের সময় পর্যাপ্ত পিপিই কিট সরবরাহ করেননি।
সুপ্রিম কোর্ট এর প্রেক্ষিতে বলে, এই অভিযোগগুলি কেবল অনুমান মাত্র। একজন ঊর্ধ্বতন আধিকারিক তিরস্কার করলে সেটাকে ‘অসম্মানের উদ্দেশ্যে করা’ -এমনটা বলা যাবে না। তবে, তিরস্কারটি কর্মক্ষেত্রের শৃঙ্খলা এবং কর্তব্য পালনের সঙ্গে সম্পর্কিত হতে হবে। 

 

Continue Reading
Advertisement