ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক
Connect with us

বিনোদন

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সম্প্রতি, মহাকুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছেয়ে গিয়েছিলেন মোনালিসা ভোঁসলে। শুধুমাত্র মোনালিসার ধূসর চোখের আকর্ষণতা নজর কেড়েছে বিশিষ্ট মহলের। দিন আনা দিন খাওয়া সংসার। কিন্তু, ভাইরাল হয়েই যে ভাগ্য বদল হয়ে গেল মোনালিসার! একথা ভেবেছিলেন অনেকে। কিন্তু এবার মনে করা হচ্ছে স্থগিত হতে পারে ছবির শুটিং! কিন্তু, কেন? কারণটা কি?

কানাঘুসো শোনা যাচ্ছিলো, পুষ্পা ছবিতে অভিনয়ের জন্য স্বয়ং আল্লু অর্জুন ছবির জন্য আবেদন জানিয়েছেন। রুপোলি পর্দায় পারি দিতে চলেছে কুম্ভমেলার ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে। হ্যাঁ, এই কথায় সিলমোহর দিয়েছিলেন সনোজ মিশ্র। বিনোদন দুনিয়ায় খুব একটা পরিচিত মুখ না হলেও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির জন্য অনেক চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছিলেন সনোজ মিশ্র। তারপর ঘোষণা করেন অগ্নিগর্ভ মনিপুর ছবি নিয়ে।

সে ছবিতে মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলেকে ঠাঁই দিয়ে ‘বুক ফুলিয়ে’ ঘোষণা করেছিলেন, যে বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো নয়, এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা প্রকৃতির ও সংস্কৃতিমনস্ক মোনালিসা। কিন্তু, এবার এই সনোজ মিশ্র কিনা ধর্ষক?

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঝাঁসির এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবারই সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে নবি করিমের পুলিশ। অভিযযোগ, ২০২১ সালে সনোজের সঙ্গে তাঁর পরিচয়।

Advertisement
ads

আরও পড়ুন – চলচ্চিত্রপ্রেমীদের চোখে জল, কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার আর নেই

ঝাঁসিতে পৌঁছে ওই তরুণীকে নাকি হুমকি দেন সনোজ মিশ্র। বলা হয় দেখা না করলে আত্মঘাতী হবেন তিনি। সেই ভয়েই ওই অভিযোগকারী তরুণী দেখা করতে বাধ্য হন। এরপর সিনেমায় কাজ দেওয়ার নাম করে এক রিসর্টে নিয়ে গিয়ে মাদক মিশ্রিত জল খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগ কারীর সংযোজন সনোজ মিশ্র তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও তোলেন বেল। ওই রোরুণীকে হুমকি দেওয়া হয় যে, মুখ খুললে এসব ছবি ভাইরাল করে দেওয়ার।

আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরিচালক সনোজ মিশ্র। ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ঝাঁসির ওই নির্যাতিতা তরুণী। যার ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয়েছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালক সনোজ মিশ্রকে।

আরও পড়ুন – বিপাকে সলমন! মুক্তির আগেই লিক হয়ে গেল সিকান্দার

Advertisement
ads