৯ আগস্ট নবান্ন অভিযানের ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআরের পথে রাজ্য সরকার
Connect with us

রাজনীতি

৯ আগস্ট নবান্ন অভিযানের ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআরের পথে রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর চাপ আরও বাড়তে চলেছে। নবান্ন (Nabanna) অভিযানের ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করার জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের (Justice Joy Sengupta) এজলাসে এই আবেদনের বিষয়টি উত্থাপন করা হয়।

ঘটনা ৯ আগস্টের। নির্যাতিতার বাবা-মায়ের ডাকা অভয়া (Abhaya) আন্দোলনের নবান্ন অভিযানকে সামনে রেখে কলকাতা প্রায় রণক্ষেত্রের চেহারা নেয়। ওই মিছিলে সামনের সারিতেই ছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, অভিযান চলাকালীন তিনি কলকাতা পুলিশকে (Kolkata Police) লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন। এদিন রাজ্যের তরফে জানানো হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এর জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি প্রয়োজন, কারণ শুভেন্দুর বিরুদ্ধে আগে থেকেই একটি ‘রক্ষাকবচ’ (protective order) রয়েছে।

আরও পড়ুনঃ ২২ আগস্টের মেট্রো উৎসব, কলকাতায় একসঙ্গে তিনটি রুট চালু করবেন নরেন্দ্র মোদি

শুনানিতে শুভেন্দুর আইনজীবী প্রশ্ন তোলেন, এই মামলা শোনার এখতিয়ার বর্তমান আদালতের আছে কি না। বিচারপতি সেনগুপ্ত জানান, এ ধরনের আবেদন শোনার আগে উপযুক্ত আদালত থেকে অনুমতি আনতে হবে, নইলে তা গ্রহণযোগ্য হবে না। ফলে মামলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপের উপর।

Advertisement
ads

উল্লেখ্য, নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, আহত হন একাধিক পুলিশকর্মী। ডিসি এসএসডি বিদিশা কলিতা (Bidisha Kalita)-র উপর খুনের চেষ্টার মামলা দায়ের হয় এবং অর্জুন সিং ঘনিষ্ঠ এক বিজেপি নেতা গ্রেফতার হন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে, এবং পুলিশের গৃহিণীরা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।

Continue Reading
Advertisement