এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি পুরী মন্দিরকে সম্মান করি, জগন্নাথ ধামকেও (Jagannath Dham) সম্মান করি। তবে মন্দির তো সব জায়গায় থাকে, যেমন মা কালীর মন্দির বা মহাদেবের মন্দির। বিজেপির এত রাগের কারণ কী?”
এছাড়া, মূর্তির বিষয়ে ওঠা বিতর্ক নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বলা হচ্ছে আমি নাকি নিমকাঠ চুরি করেছি। আমি নিজে বাড়িতে চারটি নিমগাছ লাগিয়েছি, কতটা লাগবে, জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত খারাপ অবস্থা আসেনি যে নিমগাছ চুরি করতে হবে।”
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, একাধিক কর্মসূচি হাতে
মূর্তি সম্পর্কিত বিরোধের পরেও, মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেন, “জগন্নাথ মূর্তি কিনতে পাওয়া যায়। এই মূর্তি দ্বৈতাপতি (Dwaitapati) নিয়ে এসেছে, সেই মূর্তির কেনা-কাটা নিয়ে এত তোলপাড় কেন?” তিনি আরও বলেন, “বিজেপি মন্দির নিয়ে কিছু করলে আমি তো কিছু বলি না, তবে কেন তাদের এত রাগ?”
রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) কর্তৃক কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়া বিষয়েও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “এ সব বিষয়ে আমি কিছু জানি না। রাজ্যপাল এখনও হাসপাতালে চিকিৎসাধীন, আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি।”
এছাড়া, মুর্শিদাবাদ (Murshidabad) নিয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, তিনি পরিস্থিতি শান্ত হওয়ার পরেই সেখানে যাবেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। “কেউ সাহায্য নিতে চাইলে, তা সরকারের দায়িত্ব, না চাইলে কিছু করার নেই,” বলেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিঘা মন্দিরের অনুষ্ঠান ছিল, তাই আমি সেই অনুষ্ঠান শেষ করেই মুর্শিদাবাদ যাচ্ছি। আমি চাইছিলাম পরিস্থিতি অশান্ত না করে শান্তি ফিরিয়ে তারপর যাব।”
বিজেপির উদ্দেশ্যে তীব্র মন্তব্য করে তিনি বলেন, “পুরী তো আমরা সবাই যাই, কিন্তু বিজেপির কেন এত রাগ?”