রাজ্যের খবর
দুর্গা পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ, হিসেব না দিলে মিলবে না টাকা
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো অনুদান (Durga Puja Donation) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Pal) এবং বিচারপতি স্মিতা দাস দে-র (Justice Smita Das De) ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, গত বছরের অনুদানের খরচের হিসেব না দিলে কোনওভাবেই নতুন অনুদান পাওয়া যাবে না। আদালতের কড়া পর্যবেক্ষণ, সরকারি অর্থের ব্যবহার নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।


