কাঁধে চোট, সরকারি থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর রাজ্যপাল সিভি আনন্দ বোস
Connect with us

স্বাস্থ্য

কাঁধে চোট, সরকারি থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর রাজ্যপাল সিভি আনন্দ বোস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের কাঁধের অস্বস্তির চিকিৎসার জন্য এবার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে তাঁকে বাইপাস সংলগ্ন একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন ধরেই তিনি ছিলেন দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাজভবনের তরফে জানানো হয়েছিল, রাজ্যপালের হৃদ্‌যন্ত্রে কোনও সমস্যা নেই, বরং বেশ কিছুদিন ধরেই তাঁর ডান কাঁধে অস্বস্তি রয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তিনি কমান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই সূত্র ধরেই মঙ্গলবার তাঁকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ হাসপাতালে রাজ্যপাল, দেখতে গিয়ে মানবিক বার্তা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপালের কাঁধে মৃদু চোট রয়েছে এবং সেই কারণেই অস্ত্রোপচারের সম্ভাবনা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও নিশ্চিত বার্তা মেলেনি।

Advertisement
ads

সম্প্রতি মুর্শিদাবাদের ওয়াকফ সংক্রান্ত অশান্তির মাঝে ওই এলাকায় সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে ফিরে এসেই তাঁর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। প্রথমে গুঞ্জন উঠেছিল, তাঁর হৃদ্‌যন্ত্রে সমস্যা হয়েছে। তবে রাজভবনের পক্ষ থেকে তা পুরোপুরি অস্বীকার করে স্পষ্ট জানানো হয়—এটি নিছকই কাঁধের সমস্যাজনিত।

তবে হঠাৎ করে রাজ্যপালকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও রাজভবনের পক্ষ থেকে বিষয়টি ‘চিকিৎসার অংশ’ বলেই ব্যাখ্যা করা হয়েছে।

Continue Reading
Advertisement