করবা চৌথে স্ত্রীর পায়ে রকির প্রণাম, প্রেমে ভক্তির ছোঁয়া দিল নবদম্পতি
Connect with us

সংস্কৃতি

করবা চৌথে স্ত্রীর পায়ে রকির প্রণাম, প্রেমে ভক্তির ছোঁয়া দিল নবদম্পতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লাল চুড়িদার (Churidar), সিঁথিভর্তি সিঁদুর (Vermilion)। বিয়ের (Marriage) বয়স মাত্র তিন মাস। তবু প্রথম করবা চৌথে (Karwa Chauth) হিনা খান যেন হয়ে উঠলেন প্রকৃত ঘরনি। সযত্নে পালন করলেন চিরাচরিত এই দম্পতি উৎসব। কিন্তু সেই উৎসবে দেখা গেল এক অন্য ছবি—স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম (Respect) করছেন স্বামী রকি জয়সওয়াল।

বর্তমানে হিনা-রকি ব্যস্ত ‘পতি পত্নী ঔর পঙ্গা’ (Reality Show) নামের এক রিয়্যালিটি শো-তে। সময় কম, কাজের চাপ অনেক। তবু করবা চৌথে একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবি ও ভিডিওতে দেখা যায়, রকি হিনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আর তাতেই শোরগোল নেটপাড়ায়—উলটপুরাণ কেন?

রকি নিজেই এই প্রশ্নের উত্তর দেন। তিনি লেখেন,

“পৃথিবী যেমন শিব ও শক্তি দ্বারা পরিচালিত, তেমনই আমার জীবন হিনাকে পাওয়ার পর পূর্ণ হয়েছে। তুমি আমার জীবনের দেবী (Goddess)। তোমার পায়েই আমার সুখ ও শান্তি।”

এই কথা শুনে অনেকের চোখে জল। অনেকে বলছেন, এ শুধু ভালবাসা নয়, শ্রদ্ধা (Respect)। এমন উদাহরণ আজকের দিনে বিরল।

Advertisement
ads

হিনা সবসময়ই স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসেন। তাই তাঁর প্রথম করবা চৌথও হয়ে উঠল ব্যতিক্রমী। হিনা জানিয়েছেন, কঠিন সময়েও রকি সবসময় পাশে ছিলেন। তাঁর জীবনে রকিই একমাত্র আশ্রয়, শক্তি। তাই এই দিনটির গুরুত্ব ছিল তাঁদের কাছে অনেক বেশি।

Continue Reading
Advertisement