সম্পর্কে চির তামান্না-বিজয়ের? বিয়েই কি আসল কারণ?
Connect with us

বিনোদন

সম্পর্কে চির তামান্না-বিজয়ের? বিয়েই কি আসল কারণ?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এবার সম্পর্ক ভাঙার শিরোনামে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও তাঁর প্রেমিক বিজয় ভার্মা। বহুদিন ধরে একসঙ্গে রয়েছে তারকা যুগল। বেশিরভাগ সময় একসঙ্গে দেখা যায় তাদের। বলা চলে একে অপরকে চোখে হারাতেন । তাদের জুটি খুব পছন্দ করতেন অনুরাগিরা। বলিপাড়া সূত্রে খবর, তামান্না-বিজয়ের সম্পর্ক ভাঙছে! সত্যিই কি তাই? একথা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না।

লাস্ট স্টোরিজ় ওয়েব সিরিজ়ের শুটিং-এ প্রেমের শুরু দুজনের। এরপর কেটে গিয়েছে প্রায় ৩বছর। বিজয়ের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া আর সেটাই কি সম্পর্ক ভাঙার আসল কারণ হয়ে দাঁড়াল! হঠাৎই ছন্দপতন।

আরও পড়ুনঃব্রিটেনে জয়শঙ্করের সফরে উত্তেজনা, জাতীয় পতাকা ছেঁড়ায় তীব্র প্রতিবাদ!

সোনা গিয়েছিলো, ২০২৫-এই নিজেদের নতুন জীবন শুরু করবেন তামান্না-বিজয়। তাঁর প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, এক সপ্তাহ আগে বিচ্ছেদ হয়েছে তামান্না-বিজয়ের। তবে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ, এমনটা নয়। একে অপরের বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তাঁরা।

Advertisement
ads

ইতিমধ্যে বিজয়ের সঙ্গে বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামান্না-বিজয়ের বিচ্ছেদের খবর যেন বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা। জানা গিয়েছে, বিয়ের জন্য একাধিকবার মনোমালিন্য হয়েছে তাঁদের। সেই কারণেই বিচ্ছেদ যদিও এই প্রসঙ্গে আনু্ষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেনি তারকা যুগল।