দেশের খবর
ট্রাম্পের কড়া বার্তা: ভারতের ওপর পাল্টা শুল্ক আসছে ২ এপ্রিল
ডিজিটাল ডেস্কঃ ভারতের জন্য নতুন বাণিজ্য সংকেত। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির আওতা থেকে রেহাই পেল না ভারত। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা এবার পাল্টা শুল্ক আরোপ করবে, এবং ভারতও এই সিদ্ধান্তের বাইরে নয়। শুধু ভারত নয়, চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোসহ আরও কয়েকটি দেশের ওপর এই শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ছিল ট্রাম্পের প্রথম কংগ্রেস ভাষণ। তিনি কী নতুন নীতি ঘোষণা করেন। তার জন্য সবাই অপেক্ষায় ছিল। ট্রাম্প বলেন ,‘‘বহু বছর ধরে বিভিন্ন দেশ আমাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে, এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত—অনেক দেশই রয়েছে এই তালিকায়। তারা যত বেশি শুল্ক বসাবে, আমরাও ঠিক ততটাই বসাব।’’
আরও পড়ুনঃশরীরে ক্ষত, মনে দগদগে যন্ত্রণা—অভিনেত্রী নেহলের তিক্ত অভিজ্ঞতা!
ভারতের নাম আলাদা করে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‘ভারত আমাদের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক নেয়, যা কখনওই যুক্তিসঙ্গত নয়। এতদিন আমেরিকা চুপ ছিল, কিন্তু এবার তা আর চলবে না।’’ তিনি ঘোষণা করেন, ‘‘আগামী ২ এপ্রিল থেকে আমরা পাল্টা শুল্ক আরোপ করব। আসলে, আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই কার্যকর করতে, কিন্তু অনেকে ভাবতে পারেন এটা ‘এপ্রিল ফুল’ মজা। তাই একদিন পিছিয়ে ২ এপ্রিল থেকে শুরু করছি।’’
