অখিল গিরিকে লাঠিপেটার নিদান দিলীপের!
Connect with us

রাজ্যের খবর

অখিল গিরিকে লাঠিপেটার নিদান দিলীপের!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এবার হয়তো লাগাম হারিয়েছেন বিজেপি প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক অখিল গিরিকে লাঠিপেটার নিদান দিলেন। গতকাল ভোটে অশান্তি ছড়ানোই কাজ তৃণমূলের, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

গতকাল অর্থাৎ শনিবার কাঁথির সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে অশান্তি
ছড়িয়েছিল এলাকাজুড়ে। তৃণমূল বিধায়ক অভিযোগ করছেন, বিজেপির মদতেই ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিলো। এতে করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। অখিল গিরির অভিযোগ, পুলিশ এসে তৃণমূল বিধায়ককে মারধর করে বলে। এতে করে চোট পান তৃণমূল বিধায়ক অখিল গিরি।

এবার সেই অশান্তিতে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সব ভোটেই অশান্তি ছড়ানোই তৃণমূলের কাজ বলে অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। এদিন রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, অখিল গিরি গুন্ডামি করছেন। ওনাকে মারেনি কেন? ওকে মেরে বের করে দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন – বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার! মুখ খুললেন শাহ

Advertisement
ads

কাঁথির সমবায় নির্বাচনে অখিল গিরির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ সামনে এসেছে। এবার সেই ইস্যুতেই তোপ দাগলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে কে নিশানা করেন। তাঁর কথায়, সমস্ত ভোটেই অশান্তির অ্যাজেন্ডা তৃণমূল। একজন বিধায়ক ভোটকেন্দ্রে অশান্তি করবে তো চুপ করে থাকবে লোকে? লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল ওনাকে।

এর আগেও বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়্গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ফের বেলজিয়াম দিলীপ ঘোষ। তুমুল চর্চা।

আরও পড়ুন – অখিল গিরিকে ধাক্কা! অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Advertisement
ads