ভাঙ্গন গেরুয়া শিবিরে। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
Connect with us

রাজনীতি

ভাঙ্গন গেরুয়া শিবিরে। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : ফের ভাঙ্গন পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ৪৫ মিনিট বৈঠক করার পর শনিবার তৃণমূল ভবনে যোগ দেন তিনি।

এদিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান ও সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।যশবন্ত সিনহা বাজপেয়ী জমানার মন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকেরও দায়িত্বে ছিলেন তিনি। যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায় বলেন, “তিনি পথপ্রদর্শক হিসেবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন”। উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যশবন্ত সিনহা। কেন্দ্রীয় অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে দলের দায়ভার আসার পর দলের সাথে তাঁর দুরত্ব বাড়তে থাকে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একাধিক বার তাঁর বিরোধ দেখা দেয়। এরপর ২০১৮ সালে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বিজেপি-ত্যাগের বছর তিনেকের মাথায়, বিশেষ করে বাংলার ভোটের মুখে তাঁর তৃণমূলে যোগ দেওয়া বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।