তৃণমূল নেত্রীর ওপর হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ
Connect with us

রাজ্যের খবর

তৃণমূল নেত্রীর ওপর হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ মার্চ : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘হামলার’ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷ জানা গেছে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩৪১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ সেই মতো তদন্ত শুরু করা হয়েছে৷ উল্লেখ্য বুধবার ঘোষিত কর্মসূচি অনুসারে নন্দীগ্রামে গিয়ে ওই বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন তৃণমূলনেত্রী। পরিকল্পনা মতো সেখানকার একটি কর্মিসভাতেও যান তিনি। নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে উপস্থিত ছিলেন মমতা। তবে ওই মন্দির থেকে ফেরার পথে চোট পান তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৪-৫ জন তাঁকে পিছন থেকে ঠেলে ফেলে দিয়েছেন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাঁ পা, মাথা এবং কপালে চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডান কাঁধ, কনুই এবং ঘাড়েও লেগেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

Continue Reading
Advertisement