দেশ
গত ২৪ ঘন্টায় দেশে কিছুটা কমে এল সংক্রমণ ও মৃত্যুর হার, রাজ্যেরও পরিস্থিতি উদ্বেগজনক
নিউজ ডেস্ক ১০ মে : গত ২৪ ঘন্টায় কিছুটা কমল করোনা ভাইরাসের দাপট৷ জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৩৭৫৪। পাশাপাশি একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৩ জন।
যা দৈনিক আক্রান্তের অনেকটাই কাছাকাছি। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। অপরদিকে স্বাস্থ্যমন্ত্রকের সামগ্রিক তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫। সুস্থ হয়ে ফিরেছেন ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। ইতিমধ্যে করোনায় টিকাকরণ হয়েছে ১৭ কোটিরও বেশি। তবে দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্র পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি এরাজ্যের একাধিক জেলায় সংক্রমণের হার উর্দ্ধমুখি। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৯৯৭ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। ১ দিনে কলকাতার বাসিন্দাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনা (১,১২০), নদিয়া এবং হাওড়ায় (১,০০৪), হুগলি (৯৭০), পূশ্চিম বর্ধমান (৯৩৮), বীরভূম (৭৫৫), পূর্ব মেদিনীপুর (৮৭৯), পশ্চিম মেদিনীপুর (৫৬৭), পূর্ব বর্ধমান (৫৩৩), দার্জিলিং (৫১৪), বাঁকুড়া (৫১১), মুর্শিদাবাদ (৫০৯) জেলায় ৫০০ বা তার বেশি নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এর জেরে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৯৩ হাজার ১৫৯-এ। দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ফের ১০০ পার করেছে। এই নিয়ে টানা ৬ দিন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২৪ জন কোভিড রোগী মারা গিয়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৪ এবং কলকাতায় ২৮ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন করে রোগী মারা গিয়েছেন। বাঁকুড়ায় ৬, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং হাওড়ায় ৫ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। হুগলি, নদিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ৪ জন করে আক্রান্ত মারা গিয়েছেন। পুরুলিয়ায় ২, কালিম্পং এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১২ হাজার ৩২৭ জনের করোনায় মৃত্যু হল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
