গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩২৯৩ জনের। আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী
Connect with us

দেশ

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩২৯৩ জনের। আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ এপ্রিল :  দিন যত এগোচ্ছে পরিস্থিতি ততই জটিল থেকে জটিলতর হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমনকী দৈনিক আক্রান্তের সংখ্যাতেও বিশ্বে তৈরি হল সর্বকালীন রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের।এই দিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ পার করল। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯। দেশে সুস্থ হয়েছেন মোট ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট হয়েছে ১৭ লক্ষেরও বেশি। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জনকে। করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে নাজেহাল অবস্থা হাসপাতালগুলির। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই হাসপাতালগুলিতে মিলছে না বেড। পর্যাপ্ত অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে সর্বত্র। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে দেখা দিচ্ছে ভ্যাকসিন সংকট। করোনার টিকা মিলছে না বহু হাসপাতালেই। যা নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। রাজ্যে আসছে ১০ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ। পুণে থেকে কোভিশিল্ডের যে ডোজ আসছে, তার মধ্যে ৬ লক্ষ রাখা হবে হেস্টিংসে কেন্দ্রীয় স্টোরে। বাকি ৪ লক্ষ বাগবাজারে রাজ্য সরকারের স্টোরে রাখা হবে।