২রা মে হবে না কোনো বিজয় মিছিল। নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন
Connect with us

দেশ

২রা মে হবে না কোনো বিজয় মিছিল। নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ এপ্রিল : মাদ্রাজ হাইকোর্টর ভৎসনার পর কোভিড প্রোটোকল নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ভারতের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২রা মে।

তবে নির্বাচনের ফল প্রকাশের পর কোনও বিজয় মিছিল করা যাবে না। করোনা আবহে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২রা মে-র আগে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। এছাড়াও জয়ী প্রার্থী সার্টিফিকেট নেওয়ার সময় ২ জনের বেশি লোককে সঙ্গে নিতে পারবেন না বলেও জানানো হয় কমিশনের তরফে। উল্লেখ্য, গতকালই মাদ্রাজ হাইকোর্টের তরফে নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ,কমিশন দায়ী। তাদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। গণনার সময় কোভিড রুখতে পরিকল্পনার কথা জানালে গণনা রুখে দেওয়া হবে। প্রসঙ্গত, এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানানো হয়, আগামী ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল করা যাবে না।

Continue Reading
Advertisement