৪৩ ঘণ্টা পর যুদ্ধবিরতি ঘোষণা, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের অবসান
Connect with us

হামলা

৪৩ ঘণ্টা পর যুদ্ধবিরতি ঘোষণা, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের অবসান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা সামনে আসার পরই, দ্রুত প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। সরকারিভাবে জানানো হয়েছে, শনিবার (১০ মে) বেলা ৩:৩৫ মিনিটে ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে আকাশ, জল ও স্থলপথে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ।

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অর্থাৎ ট্রাম্পের মধ্যস্থতার পর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই সক্রিয় কূটনৈতিক তৎপরতায় ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছায় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

আরও পড়ুনঃ ভারত-পাক যুদ্ধ বিরতি ? দু’পক্ষের ‘বাস্তবজ্ঞান’কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

অন্যদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার (Ishaq Dar) নিজেও এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। তাঁর পোস্টে বলা হয়েছে, “দুই দেশের মধ্যে শান্তির স্বার্থে একটি তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement
ads ads

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়েছিল। একাধিক হামলা, পাল্টা প্রত্যাঘাত এবং যুদ্ধঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছিল। সেই আবহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপে কূটনৈতিক স্তরে আলোচনার ফলেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement ads