রায়গঞ্জে ঘরেই দীর্ঘ সময় পড়ে মৃতদেহ, কোভিডে মৃত্যুর আশঙ্কা প্রতিবেশিদের
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে ঘরেই দীর্ঘ সময় পড়ে মৃতদেহ, কোভিডে মৃত্যুর আশঙ্কা প্রতিবেশিদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , .০৭ মে : রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় এক ব্যক্তির দেহ দীর্ঘ সময় বাড়িতে পড়ে থাকায় তীব্র আতঙ্ক ছড়াল শুক্রবার। প্রতিবেশিদের দাবি, মৃত ব্যক্তি বাড়িতে একাই ছিলেন। মৃত্যুর খবর পরিবারকে জানানো হলেও কেউই আসতে রাজী হয় নি। ফলে করোনা আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গিয়েছেন বলে আশঙ্কা প্রতিবেশিদের।

ফাঁকা বাড়িতে করোনা সন্দেহে মৃত প্রাক্তন স্কুল শিক্ষকের দেহ পড়ে থাকায় তীব্র আতঙ্ক ছড়াল রায়গঞ্জ সুদর্শনপুর এলাকায়। মৃতের নাম মনোজ সরকার। শুক্রবার দুপুরে যারা হোমডেলিভারি দিতে আসে তাদের কাছ থেকে ওই ব্যক্তির মৃত্যুর খবর পান এলাকার লোকজন। আর পরেই তীব্র আতংক ছড়ায় এলাকাতে। প্রতিবেশি স্বপন রায় জানালেন মনোজ সরকার নামে ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। হোমডেলিভারি খাবারই তিনি খেতেন। এদিন ওই হোম ডেলিভারি দিতে আসা কর্মীদের থেকেই ঘটনার কথা জানতে পারেন। পরে বিষয়টি তিনি এলাকার কাউন্সিলরকে জানান। এদিকে করোনার দাপটে যেভাবে বিভিন্ন এলাকায় সংক্রমিতরা বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাতে করে মৃত ব্যক্তি কোভিড মারা গিয়েছেন বলে সন্দেহ করছেন অনেকে। এনিয়ে ওই মৃত ব্যক্তির দেহ দ্রুত বাড়িতে সরিয়ে ফেলার দাবিও জানিয়েছেন প্রতিবেশিরা৷ প্রতিবেশিরা আরও জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও তারা কেউই বাড়িতে আসতে চাইছে না। আর এতেই সন্দেহ আরও গাঢ় হয়েছে। ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসে রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে পুরপতি সন্দীপ বিশ্বাস উদ্যোগী হয়ে ওই এলাকা মৃতদেহ নিয়ে যাওয়ার পর স্যানিটাইজ করানো হয়।