ভেন্টিলেটরে শায়িত বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ, অভিযুক্ত হাসপাতাল কর্মী
Connect with us

প্রতারণা

ভেন্টিলেটরে শায়িত বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ, অভিযুক্ত হাসপাতাল কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভেন্টিলেটরে শায়িত অবস্থায় হাসপাতালে এক মহিলা রোগীকে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামে। অভিযোগ, বেসরকারি হাসপাতালেরই এক কর্মী এই ঘৃণ্য ঘটনায় যুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৬ বছর বয়সি ওই মহিলা পেশায় বিমানসেবিকা। সম্প্রতি এয়ারলাইনের প্রশিক্ষণের জন্য তিনি গুরুগ্রামে এসেছিলেন। সেখানকার একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে, ৬ এপ্রিল তাঁকে স্থানান্তর করা হয় গুরুগ্রামের সদর অঞ্চলের আরেকটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে গরু পাচারের ছক বানচাল করতে গিয়ে নিহত পুলিশের গাড়ি চালক

সেই সময়ই ঘটে এই ভয়াবহ ঘটনা। মহিলার অভিযোগ, অচেতন অবস্থাতেই তিনি অনুভব করেন, তাঁর শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে স্পর্শ করছে হাসপাতালের এক কর্মী। শারীরিকভাবে প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় তিনি তখন ছিলেন না। পরে ১৩ এপ্রিল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে স্বামীকে পুরো ঘটনা জানান। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

Advertisement
ads

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এক পুলিশ মুখপাত্র বলেন, “অভিযোগকারী মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতালের সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি, ঘটনার সময় হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। হাসপাতালের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।