নারী দিবসে মমতাকে অগ্নিকন্যা বলে চিহ্নিত করে কুর্নিশ জানালেন কুনাল!
Connect with us

রাজ্যের খবর

নারী দিবসে মমতাকে অগ্নিকন্যা বলে চিহ্নিত করে কুর্নিশ জানালেন কুনাল!

Dwip Narayan Chakraborty

Published

on

আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুর্নিশ জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অগ্নিকন্যা বলে অভিহিত করেছেন তা স্পষ্ট করে জানিয়েছেন কুনাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতার প্রায় গোটা রাজনৈতিক আন্দোলনকে মনে করিয়ে দিয়েছেন কুনাল ঘোষ। কুনালের কথায়, টালির চালের ঘরের বাসিন্দা অগ্নিকন্যার সেই শাসকদেরই হারিয়ে বাংলার সিংহাসনে বসার যাত্রাপথটাও নারীশক্তির জয়ধ্বনির আত্মবিশ্বাসী ধারাভাষ্য।

এক্স হ্যান্ডল পোস্টে এভাবেই অগ্নিকন্যার স্মৃতিচ্চারণ করলেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। ছাত্র পরিষদ করাকালীন নয়ের দশকের শেষদিকে আন্দোলনের ময়দানেই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ কুণাল ঘোষের। এরপর কেটে গিয়েছেন অনেক গুলো বছর।
এতগুলো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুলে ধরেছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-তোলা না দেওয়ায় লরি চালককে মার, অভিযুক্ত সিভিক ক্লোজ

Advertisement
ads

তৃণমূল সুপ্রিম মমতা বন্যপাধ্যায়কে প্রথম অগ্নিকন্যা অভিহিত করে শব্দটি প্রথম উচ্চারণ করেছিলেন কলকাতার 37 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বামফ্রন্ট সমর্থিত নির্দল কাউন্সিলর ডাঃ কে পি ঘোষ। সেই কারণে তাকেও তৎকালীন বামফ্রন্ট সরকারের বিস্তর লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, তাও উল্লেখ করেছেন কুনাল ঘোষ। মমতাকে নিয়ে কুনালের ধারাবাহিক পোস্টে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অগ্নিকন্যা শব্দটি।

উচ্চবিত্ত মানুষদের ধনী মহিলাদের স্বাধীনচেতা মনোভাবই শুধু আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা নয়। বরং যারা দিনের পর দিন রোজগার করেন অর্থাৎ শ্রমজীবী নারীর লড়াই এই নারী দিবসের দিনটাকে আরও মহিমান্বিত করে তোলে আর সেটাই প্রকৃত নারী অগ্রগতির প্রতীক। নারী সংগ্রামের কথা বলতে অবধারিতভাবেই আসবে যে নাম, তা অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-যাদবপুরে ভয়ংকর কাণ্ড! বাবার ধাক্কায় বারান্দা থেকে পড়ে গুরুতর আহত কিশোরী

Advertisement
ads