এক স্কুলছাত্রকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়
Connect with us

জেলার খবর

এক স্কুলছাত্রকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৬ মার্চ : নির্বাচনী প্রচারে যেতে রাজী না হওয়ায় এক স্কুল পড়ুয়াকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ঊঠল এলাকারই এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃ্হস্পতিবার সন্ধ্যেবেলায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার গাজোল থানার পশ্চিম কসবা এলাকায়।

পুলিশ ও পরিবারসুত্রে আক্রান্ত স্কুল পড়ুয়া ছাত্রের নাম জয়রাম সরকার। জানা গিয়েছে, বৃ্হস্পতিবার সন্ধ্যেবেলায় জয়রামকে ফোন করে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যায় অভিযুক্ত তৃণমূল কর্মী বলরাম সরকার। সেখানে মদ্যপানের পর জয়রামকে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য বলা হলে তাতে রাজী হয়নি সে। তা থেকেই শুরু হয়ে বচসা। সেসময় অভিযুক্ত বলরাম তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। আঘাতের পরেই তাকে ছুরি মারা হয় বলে অভিযোগ। গোলমালের আওয়াজে স্থানীয়রা তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। যদিও কি কারণে তার ওপর হামলা চালানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। আক্রান্তের কাকা সুকুমার সরকার জানিয়েছেন, তাকে তৃণমূলের নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য বেশ কিছু ধরেই চাপ দিয়ে আসছিলো বলরাম ও তার সঙ্গীরা।সে রাজী না হওয়াতেই তার ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবীতে সরব হয়েছেন তারা। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement