জমি নিয়ে বিবাদে দম্পতিকে খুনের চেষ্টা প্রতিবেশীর বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

জমি নিয়ে বিবাদে দম্পতিকে খুনের চেষ্টা প্রতিবেশীর বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা , ২ জুন : বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টায় অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধাপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা আবু মোমিনের সঙ্গে সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাকশান মুমিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলে আসছিলো। এদিন সকালে আবু হানিমা মোমিনের বাড়ির উপর দিয়েই বাকশান মোমিনের পরিবারের লোকেদের চলাচল করতে বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী মাইনুল সহ অন্যান্য সদস্যরা। গুরুতর জখম হয় রাশিদা বিবি ও তার স্বামী আবু মোমিন। তড়িঘড়ি দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত রাশিদা বিবি জানিয়েছেন, তাদের জায়গাটি মূলত শাশুড়ির নামে রয়েছে। সেখানে তাদের বানানো প্রাচীর দেওয়া রয়েছে। তাদের প্রতিবেশী বাকশান ও তার বাড়ির লোকেরা ওই প্রাচীর দিয়ে যাতায়াত করে। এনিয়ে প্রতিবাদ করে রশিদা বিবি। এরপরেই এদিন মাইনাল মোমিন তার সঙ্গীদের নিয়ে চড়াও হয়। হাঁসুয়া দিয়ে কোপ মারে রশিদা বিবি ও তার স্বামী আবু মোমিনকে। গন্ডগোলের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। তাদের নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজে।এই ঘটনায় বাকশান মোমিন, মাইনুল মোমিন মোট ছয় জনের বিরুদ্ধে আক্রান্তের পক্ষ থেকে
ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।