অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দশমীর সকালে চাঞ্চল্য
Connect with us

আত্মহত্যা

অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দশমীর সকালে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দশমীর (Dashami) সকালে হাড়হিম কাণ্ডে কেঁপে উঠল অশোকনগর (Ashoknagar)। রাস্তার (Road) ধারে ঝোপের মধ্যে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় (Unidentified) যুবতীর ক্ষতবিক্ষত দেহ (Mutilated Body)। মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে স্পষ্ট ক্ষতের (Injury) চিহ্ন থাকায় এলাকায় ছড়াল প্রবল চাঞ্চল্য (Tension)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ যশোর রোডের (Jessore Road) পাঁচ নম্বর মোড় এলাকায় প্রথমে এক মহিলা দেহটি দেখতে পান। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। এরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে। তাঁরা সঙ্গে সঙ্গেই খবর দেন অশোকনগর থানায় (Police Station)।

পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে (Post-Mortem) পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, দুর্ঘটনার (Accident) জেরে মৃত্যু হতে পারে যুবতীর। তবে খুন (Murder) নাকি দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা (Mystery) এখনও রয়ে গিয়েছে। পুলিশ সবদিক খতিয়ে তদন্ত (Investigation) শুরু করেছে।

Advertisement
ads

স্থানীয় বাসিন্দা শিপ্রা দে জানিয়েছেন, “প্রথমে আমরা দেখলাম এক মহিলা চিৎকার করছেন। তারপর গিয়ে দেখি রাস্তার পাশে ঝোপের মধ্যে ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। দেখে চেনার উপায় নেই। কীভাবে মৃত্যু হল কিছুই বোঝা যাচ্ছে না।”

অশোকনগরবাসীর প্রশ্ন, তিনি ওই এলাকায় এলেন কীভাবে? তাঁর মৃত্যু কি সড়ক দুর্ঘটনার কারণে, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য (Suspense)? উত্তরের খোঁজে নেমেছে পুলিশ।

Continue Reading
Advertisement