বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য কোচবিহারের পাতলাখাওয়ায়
Connect with us

ভোটের খবর

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য কোচবিহারের পাতলাখাওয়ায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ এপ্রিল : চতুর্থ দফার নির্বাচন চলাকালীন শীতলকুচিতে পাঁচজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পাতলাখাওয়া এলাকায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ি করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীকে মেরে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। মৃতের নাম অমল দাস।জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর আর ফেরেননি। রাত গভীর হয়ে যাওয়ার পর অমল বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ করা হয়। কিন্তু হদিশ মেলেনি অমলের। পরে শনিবার দুপুরে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিজেপির দাবি, তৃণমূল বহুবার ওই ব্যক্তিকে খুনের হুমকি দিয়েছিল। শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই বিজেপি কর্মীকে। যদিও তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement