এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্যারেডে অংশ নিচ্ছে বাংলাদেশের সশস্ত্র সেনার একটি দল
Connect with us

দেশ

এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্যারেডে অংশ নিচ্ছে বাংলাদেশের সশস্ত্র সেনার একটি দল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী : মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে এবার প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশ নিচ্ছে বাংলাদেশ আর্মড ফোর্স ৷ ইতিমধ্যেই ওই ফোর্সের ১২২ জনের সদস্য ভারতে এসে পৌঁছেছেন। উল্লেখ্য করোনা আবহের মধ্যেও এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কিছুটা কাটছাঁট করা হয়েছে।

ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন নিয়ে এখন নাজেহাল গোটা বিশ্ব। যেই কারণে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আসার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। তবে এসবের মধ্যে নতুন খবর, দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবার অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক বিশেষ দল। ভারতের হাইকমিশন প্রথমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সেনাবাহিনীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সেই উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ভারতের উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি বিশেষ দল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সেনার এই বিশেষ দল। যাতে থাকবে মার্চিং ব্যান্ডও। মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে যাবে বাংলাদেশের এই সশস্ত্র দলটি।

Continue Reading
Advertisement