সারদাকান্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে এবার তলব করা হল মদন মিত্রকে সারদাকান্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে এবার তলব করা হল মদন মিত্রকে
Connect with us

বাজার দর

সারদাকান্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে এবার তলব করা হল মদন মিত্রকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে তলব করল ইডি৷ সারদাকান্ডে ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৮ই মার্চ তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সারদাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্যে কুণাল ঘোষকে তলব করে ইডি। সেখানেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী অফিসারদের দেন। এবার একই তদন্তে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। উল্লেখ্য, ২০১৬ সালের সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল। টানা ২২ মাস জেলে থাকার পর আলিপুর আদালতে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।

Continue Reading
Advertisement