বউ ভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হলো দুই নাবালক সহ পাঁচ জনের
Connect with us

উত্তর দিনাজপুর

বউ ভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হলো দুই নাবালক সহ পাঁচ জনের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ০৬ মে :  বউ ভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হলো পথে দুই নাবালক সহ পাঁচ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম আরো চার জন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের চাভোট মোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে ইটাহারের পতিরাজপুর অঞ্চলের চাভোট গ্রামের পাঁচ পরিবার টোটো রিস্কা ভাড়া করে ইটাহার সদর এলাকায় এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে টোটো রিস্কা করে বাড়ি ফেরার সময় রায়গঞ্জ গামী একটি ট্রাক সজোরে টোটোটিতে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বাকী তিনজনকে রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম স্বপন দাস (৪০), পিঙ্কি দাস(৩২), ঈশান দাস(২),অনির্বান বসাক(১৪) ও পঞ্চমী দাস(১৮)। দুর্ঘটনায় জখম অন্য চারজনের চিকিৎসা চলছে রায়গঞ্জ ও শিলিগুড়ি মেডিক্যাল কলেছে। ঘাতক লড়িটির সন্ধানে তল্লাসী শুরু করেছে পুলিশ। উল্লেখ্য জাতীয় সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম দিকে পুলিশ সক্রিয় থাকলেও বর্তমানে জাতীয় সড়কে রমরমিয়ে চলছে টোটো। এই কারনে জাতীয় সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ। অবিলম্বে টোটো চলাচল বন্ধের দাবীতে সরব হয়েছেন সাধারণ মানুষ।