ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দুই মহিলা সহ তিন। আটক ঘাতক লরি
Connect with us

উত্তর দিনাজপুর

ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দুই মহিলা সহ তিন। আটক ঘাতক লরি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৬ মে : ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দুই মহিলা সহ তিনজন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর সদর এলাকায়।

জানা যায়, এদিন বিকেলে রায়গঞ্জ মুখী একটি দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি টোটোকে পেছন থেকে ধাক্কা মারলে টোটোটি রাস্তার ধারের নয়নজুলিতে পড়ে যায় এবং রাস্তার পাশে থাকা বিশ্রামাগার সহ বেশ কয়েকটি দোকানে ঢুকে যায় লরিটি। ঘটনায় দোকানের কেও আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান। গুরুতর আহত হন টোটোতে থাকা দুই মহিলা যাত্রী সহ চালক। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক লরি সহ চালককে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।