হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল রাজ্য
Connect with us

উত্তর দিনাজপুর

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ জানুয়ারী : হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যু মামলায় এবারে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল রাজ্য৷ হলফনামায় রাজ্যের তরফে বলা হয়েছে, এই ঘটনায় গুরুত্ব দিয়ে উপযুক্ত তদন্ত করছে সি আই ডি। উল্লেখ্য গত বছর ১৩ জুলাই সকালে বাড়ি থেকে দু’কিমি দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ।

এনিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে৷ আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তাঁর মৃত্যুর পর রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার জানান, তাঁদের প্রাথমিক অনুমান দেবেন্দ্রনাথবাবু আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার তত্ত্ব মানতে চাননি দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী। স্বামীর রহস্য মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মৃত বিধায়কের স্ত্রী। কিন্তু সিআইডি তদন্তের ওপর আস্থা জানিয়ে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই বলে মামলাটি নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত বিধায়কের পরিবার। এনিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যের মতামত চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। অবশেষে রাজ্য সরকার এই মামলায় হলফনামা জমা দিয়ে জানিয়ে দিল সি আই ডি যে তদন্ত করছে তা যথেষ্ট৷ গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করা হচ্ছে। এক্ষেত্রে সিবিআই তদন্ত নিষ্প্রয়োজন।

Continue Reading
Advertisement