হ্যাপির বিদায়ে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি—আম্বানিদের ঘরজুড়ে নিঃশব্দ বেদনা
Connect with us

সোশ্যাল মিডিয়া

হ্যাপির বিদায়ে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি—আম্বানিদের ঘরজুড়ে নিঃশব্দ বেদনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অনন্ত আম্বানির জীবন জুড়ে শুধু বিলাস আর ঐশ্বর্যের গল্পই নয়, রয়েছে প্রকৃতি আর প্রাণীপ্রেমের এক নিঃশব্দ অথচ গভীর অধ্যায়। জামনগরের ‘বনতারা’ প্রকল্পে যিনি বিপন্ন ও আহত প্রাণীদের জন্য গড়ে তুলেছেন এক আশ্রয়দাতা আশ্রম, সেই অনন্তের নিজের ঘরেও বাস করত একটি বিশেষ প্রাণ। গোল্ডেন রিট্রিভার ‘হ্যাপি’—ছিল তাঁর নয়নের মণি, তাঁর ছায়াসঙ্গী।

৩০ এপ্রিল, সেই নির্ভরশীল বন্ধুটিকে চিরতরে হারালেন অনন্ত ও তাঁর পরিবার। হ্যাপির মৃত্যুর খবরে শুধু আম্বানি পরিবারই নয়, আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়াও। পরিবার এক আবেগঘন বিবৃতি প্রকাশ করে জানায়, “হ্যাপি শুধু একটি পোষ্য ছিল না, সে ছিল আমাদের পরিবারের অংশ—ভরসার আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।”

আরও পড়ুনঃ বিপজ্জনক বাড়ি, বেআইনি নির্মাণ—খোদ মমতার হুঁশিয়ারি: “জীবন আগে, ভোট পরে”

রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ উৎসবে ‘হ্যাপি’ ছিল প্রত্যেক মুহূর্তের সাক্ষী। অনেকের চোখে সে ছিল যেন অনুষ্ঠানটির নির্বাক অতিথি—যার উপস্থিতি ছিল মঞ্চেও, মিছিলে, এমনকি স্টাইল স্টেটমেন্টেও। গোলাপি বেনারসি সিল্কের ব্রোকেড কোট পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ‘হ্যাপি’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

Advertisement
ads

হ্যাপির স্মৃতিতে ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘Viral Bhayani’-এ প্রকাশিত এক শ্রদ্ধার পোস্টারে লেখা, “প্রিয় হ্যাপি, তুমি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। স্বর্গে তুমি হয়তো মুক্তি পেয়েছো, কিন্তু আমাদের হৃদয়ে রেখে গেলে অপূরণীয় শূন্যতা।”

বছরের পর বছর ধরে হ্যাপির সঙ্গে কাটানো অনন্তের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ভিডিও এখন আবার ভাইরাল হচ্ছে অনলাইনে। খেলার ছলে গড়িয়ে যাওয়া বিকেল, শান্ত সন্ধ্যার কোলে হ্যাপির মুখঘষা—সবই আজ শুধুই স্মৃতি।

এই বিদায় শুধুই এক প্রাণীর নয়, যেন একটি সম্পর্কের, ভালোবাসার, নীরব বোঝাপড়ারও। অনন্তের জীবনে যে নিঃশব্দ সাহচর্য হ্যাপি এনে দিয়েছিল, তা চিরস্থায়ী হয়ে রয়ে গেল একটি আবেগঘন শোকবার্তায় আনান্ত আম্বানি বলেন—“এবার তুমি স্বাধীনভাবে দৌড়াও, হ্যাপি। আমাদের ভালোবাসা তোমার সঙ্গে থাকবে চিরকাল।”

Advertisement
ads
Continue Reading
Advertisement