রাজ্যের খবর
জঙ্গলে ট্রেনের হুইসল শুনে চমকে উঠলো হাতি! পেছোতেই মৃত্যু বনকর্মীর
ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে বা হাতিমৃত্যু ঠেকাতে রেলের তরফে হাতি করিডরে বসানো হচ্ছিল বিশেষ সিস্টেম। তাই বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়ার জঙ্গলে রেলের তরফে এলিফ্যান্ট ইনট্রুশন ডিটেকশন সিস্টেমের মহড়া চলছিল। তাঁর জন্য আনা হয়েছিল দুটি হাতিকে।
এরই মধ্যে বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজাভাতখাওয়া এলাকায় সেই মহড়া চলাকালীন ঘটে গেল বিপত্তি! হাতি দুটিকে রেলট্র্যাকে তুলে পরীক্ষা করা হচ্ছিল কীভাবে ট্রেন এলে নিজেদের সুরক্ষিত রাখা যায়। মহড়া দেখতে অসমের মালিগাঁও থেকে এসেছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তাঁর সামনেই চলছিল মহড়া। এমন সময় সেই রেলট্র্যাক দিয়ে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি ট্রেন আসছিল। তখনই ঘটে বিপত্তি!
আরও পড়ুন-ভাঙরি ক্রেতা সেজে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক
হঠাৎই ট্রেনের হুইসল শুনে চমকে যায় জোনাকি নামে একটি হাতি। আরেকটু পেছোতে গিয়েই পিষ্ট হয়ে যান বনকর্মী সন্দীপ। ঘটনাস্থল থেকে তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকাহত সকলে।
জানা গিয়েছে, মৃত বনকর্মী নয়ডার বাসিন্দা তিনি প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল। ঘটনার পর থেকে ওই এলাকায় আর কোনো আজ হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, হাতিমৃত্যু ঠেকাতে রেলের তরফে হাতি করিডরে বিশেষ সিস্টেম বসানো নিয়ে নিরাপত্তা আরও বাড়াতে হত।
আরও পড়ুন-জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস নিলেন মহকুমা শাসক
