এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু! ২০০২ সালের ভোটার তালিকায় নাম অনুপস্থিতি
Connect with us

ভাইরাল খবর

এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু! ২০০২ সালের ভোটার তালিকায় নাম অনুপস্থিতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নদিয়ার (Nadia) কালীনারায়নপুর পাহাড়পুর (Kalinanayanpur Paharpur) গ্রামের কৃষ্ণচকপুর মন্ডলপাড়া (Krishnachakpur Mondolpara) বাসিন্দা শ্যামল কুমার সাহা (Shyamal Kumar Saha, 70) এবার এসআইআর (SIR) আতঙ্কের বলি হলেন। পরিবারের অভিযোগ, “২০০২ সালের (2002) ভোটার তালিকায় (voter list) নাম ছিল না। এসআইআর ঘোষণা (SIR announcement) হওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন (anxious) ছিলেন এবং খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন।”

আজ সোমবার সকালে মৃত্যু হয় শ্যামল কুমার সাহার। তিনি ছিলেন পরিবারের রোজগারের অন্যতম ভরসা। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে একেবারে অথৈজল। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা।

স্থানীয় সূত্রের মতে, শ্যামল কুমার সাহা বাংলাদেশি (Bangladeshi) যোগ থাকলেও প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ভারতে (India) বসবাস করছেন। সমস্ত বৈধ নথি যেমন ভোটার কার্ড (voter card), আধার কার্ড (Aadhaar card), প্যান কার্ড (PAN card), এবং বাড়ির দলিল (property papers) রয়েছে বলে দাবি পরিবারের।

Advertisement
ads

পরিবারের অভিযোগ, “নাম না থাকার কারণে তিনি সারাদিন চিন্তায় থাকতেন। প্রায় খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত আতঙ্কেই মৃত্যু হয়েছে।” স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীও বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। পরবর্তীকালে নাম তোলা হয়, তবু সারাদিন চিন্তায় থাকতেন।”

শ্যামল বাবুর পরিবারে স্ত্রী, দুই ছেলে এবং দুই বৌমা রয়েছেন। দুই ছেলে বাইরে রাজমিস্ত্রির (mason work) কাজ করেন। ফলে পরিবারের রোজগারের অন্যতম ভরসা ছিলেন শ্যামল কুমার সাহা। হঠাৎ এই প্রিয় ব্যক্তির মৃত্যুতে পরিবার গভীর শোকের (grief) মধ্যে।

Continue Reading
Advertisement