ভোটার তালিকায় নাম থাকলে ভয় কাটলো না— এসআইআর শঙ্কায় রাজ্যে আর এক প্রাণহানি
Connect with us

আত্মহত্যা

ভোটার তালিকায় নাম থাকলে ভয় কাটলো না— এসআইআর শঙ্কায় রাজ্যে আর এক প্রাণহানি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা (BLO)। আর এই সময়েই ফের এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে তীব্র আলোড়ন জলপাইগুড়িতে। মৃতর নাম কমলা রায় (Kamala Roy), বয়স ৫৩। ঘটনাটি ঘটেছে সাতকুড়া এলাকায়। পরিবারের দাবি— “২০০২ সালের voter list-এ নাম থাকা সত্ত্বেও তিনি ভয় পাচ্ছিলেন।”

বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে— এই আশঙ্কাই তাঁকে গ্রাস করেছিল বলে অভিযোগ পরিবারের। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাতকুড়া এলাকা Bangladesh border-এর খুব কাছেই। প্রায় ৪০ বছর আগে Bangladesh থেকে India-তে চলে এসে সেখানে বসবাস শুরু করেন কমলা রায়।

পরিবারের দাবি, তাঁর কাছে Aadhaar card, Voter ID, সহ একাধিক বৈধ নথি ছিল। কিন্তু তবুও এসআইআর শুরু হতেই উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি। সেই ভয় থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।

Advertisement
ads

ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে জানান— “SIR শুরু হওয়ার পর থেকেই এলাকায় ভয় ছড়িয়েছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে— এই আতঙ্ক থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।” পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তারা।

উল্লেখ্য, মাত্র একদিন আগেই জলপাইগুড়ির আমবাড়ির কামারভিটায় ভুবনচন্দ্র রায় (Bhubon Chandra Roy) নামের এক প্রৌঢ় এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হন। পরিবারের বাকিদের নাম এসআইআরে থাকলেও তাঁর মেয়ের SIR form না আসায় গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।

Continue Reading
Advertisement