স্বল্প সময় থাকার কারণে একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে পারলো না মতুয়া সমাজ
Connect with us

মালদা

স্বল্প সময় থাকার কারণে একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে পারলো না মতুয়া সমাজ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৪ এপ্রিল : অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মালদা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন গাজোলের কদুবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি ভবনে আয়োজিত সভায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের অবজারভার রঞ্জিত সরকার, মালদা জেলার সভাপতি বিনয় ঢালী, সহ সভাপতি ফটিক হাজরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে মালদা জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে পৃথকভাবে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল মতুয়ারা। তবে সময় অল্প থাকার কারণে এবার প্রার্থী দেওয়া সম্ভব হয় নি তবে আগামীতে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ স্তরে প্রার্থী দেওয়া হবে বলে এদিনের সভা থেকে জানান উপস্থিত নেতৃত্ব।