জেপি নড্ডার উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন জেলা তৃণমূলের মুখপাত্র
Connect with us

রায়গঞ্জ

জেপি নড্ডার উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন জেলা তৃণমূলের মুখপাত্র

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ অক্টোবর :   বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা উত্তরবঙ্গ সফরে এসেছেন দলের গোষ্ঠীকোন্দল মেটাতে, বাংলার উন্নয়ন তার লক্ষ নয় -সোমবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।

সন্দীপ বিশ্বাস , জেলা তৃণমূলের মুখপাত্র

সন্দীপ বাবু বলেন, কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। বাংরবার বলা স্বত্বেও কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। কিন্তু তা নিয়ে নীরব নড্ডা সাহেব। ” সন্দীপ বাবু বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও দুর্গাপূজার জন্য রাজ্য সরকার ক্লাব গুলিকে আর্থিক অনুদান দিয়েছে। কিন্তু বিজেপি তা নিয়ে সমালোচনা করছে। বিজেপি শাসিত উত্তর প্রদেশে দুর্গাপূজা বন্ধ করে দিয়েছে সরকার,কিন্তু রামলীলা হচ্ছে। বিজেপি আসলে বাংলার কৃষ্টি,সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নয়।, আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি করোনা সংক্রমণ রুখতে সরকারী সমস্ত নির্দেশিকা সঠিক ভাবে মেনে চলুন।