ফের মালদায় চললো গুলি! মাছ ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ
Connect with us

জেলার খবর

ফের মালদায় চললো গুলি! মাছ ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের মালদায় দুষ্কৃতীদের তান্ডব। আবারও মালদায় চললো গুলি। শনিবার রাতের বেলা মাছ ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা করেন দুষ্কৃতীরা। জানতে পারা যাচ্ছে, টাকা আদায় নিয়ে এই গুলি চালানোর ঘটনা। একের পর এক গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদাজুড়ে।

হোলির দিন অর্থাৎ শনিবার গভীর রাতে গুলি করে এক মাছ ব্যবসায়ীকে খুনের চেষ্টা অভিযোগ উঠলো স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাছ ব্যবসায়ীর উপর গভীর রাতের বেলা অতর্কিতে হামলা চালায় স্থানীয় কিছু দুষ্কৃতীরা। আহত ব্যক্তির ওই নাম, বিপ্লব ঘোষ। তাঁর বয়স ৩৫ বছর। অভিযোগ, শনিবার রাত ১১ টায় বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বিপ্লব ঘোষকে লক্ষ্য করে গুলি করে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও সেই গুলি তাঁর হাতে গিয়ে লাগে।

আরও পড়ুন-পরিবারের অমতে বিয়ে! জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান চোপড়ায়

শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায়। সেখানেই বাড়ি ফেরার পথে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে জখম হন তিনি। এরপর তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বিপ্লবের বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে পরে সে গুলি বের করা হয়। আপাতত জখম রোগী সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement
ads

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদরঘাট এলাকায় তোলাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছিল। পুলিশ সূত্র এখবর, বিপ্লব ঘোষ মাছ বিক্রির পাশাপাশি সংশ্লিষ্ট বাজারে টাকা আদায় করত বলে অভিযোগ। অনুমান, সেই টাকার হিসাব নিয়েই গোলমালের সূত্রপাত। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে। একইসঙ্গে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-নিউটাউনে মহিলা পুলিশকে হেনস্থা, মদ্যপ দুই যুবক গ্রেফতার

Continue Reading
Advertisement