লকেটের সঙ্গে বচসা! কেষ্টপুরে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি পুলিশের
Connect with us

কলকাতা

লকেটের সঙ্গে বচসা! কেষ্টপুরে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি পুলিশের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রামানবমী উপলক্ষে বেশ কিছুদিন ধরেই পুলিশের তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন জায়গা গুলিতে। বেশ কিছুদিন ধরে চাপানউতর চলছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে। রামনবমী দিন উত্তপ্ত হয়ে উঠলো কেষ্টপুর। রামনবমী শোভাযাত্রা শুরু হতেই কেষ্টপুরে মিছিল আটকে দিল পুলিশ, বলে অভিযোগ। তখনই পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।

রামনবমী উপলক্ষে কেষ্টপুরে মিছিল ঘুরিয়ে দিল পুলিশ। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ, কেষ্টপুরের মুখে ওই মিছিল আটকে দেয় পুলিশ।
মিছিল অন্যপথে ঘুরিয়ে দমদম যাওয়ার পরামর্শ দেন আধিকারিকরা। যা কার্যত মেনে নিতে নারাজ পদ্ম শিবির।

রবিবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র জায়গায় জায়গায় টহলদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স, ব়্যাফ। এদিন রামানবমী উপলক্ষে রবিবার সকাল থেকেই মাঠে নেমেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির হেভিওয়েট নেতারা তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রামনবমী মিছিলে পা মিলিয়েছেন। শহরের বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হলেও কেষ্টপুরে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন – রামনবমীতে দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Advertisement
ads

বিজেপির অভিযোগ, ভিআইপি রোডে কেষ্টপুরের মুখে রামনবমীর মিছিলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিধাননগর পুলিশ। রামানবমী শোভাযাত্রার মিছিলে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর সঙ্গে এনিয়ে বচসা হয় পুলিশের।

রামনবমীর মিছিল যাওয়ার কথা ছিল নিউ টাউনের রাম মন্দির হয়ে বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদম হনুমান মন্দির পর্যন্ত। কিন্তু কেষ্টপুরের মুখেই সেই মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। সেই নিয়েই বচসার সূত্রপাত। মিছিল অন্যপথে ঘুরিয়ে দমদম যাওয়ার পরামর্শ দেন আধিকারিকরা। যা কার্যত মেনে নিতে নারাজ বিজেপি।

আরও পড়ুন – দিলীপ ঘোষের বাংলো দখল নিয়ে তৃণমূলের অভিযোগ, জবাবে বুলডোজার হুমকি

Advertisement
ads