স্কুলব্যাগে ছুরি-কন্ডোম! ব্যাগ তল্লাশিতে হকচকিয়ে স্কুল কর্তৃপক্ষ
Connect with us

শিক্ষা

স্কুলব্যাগে ছুরি-কন্ডোম! ব্যাগ তল্লাশিতে হকচকিয়ে স্কুল কর্তৃপক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নাসিক জেলার ইগতপুরীর একটি বেসরকারি স্কুলে আচমকাই অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগ তল্লাশি চালানো হয়। আর সেই ব্যাগ থেকেই বেরিয়ে আসে ছুরি, কন্ডোম, সাইকেলের চেন ও কার্ডের কভার! ঘটনায় হতবাক হয়ে যায় শিক্ষক-শিক্ষিকারা।

স্কুল সূত্রে জানা গেছে, বেশ কিছু পড়ুয়ার ‘অস্বাভাবিক’ হেয়ারস্টাইল নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলেন শিক্ষকরা। কাউকে কাউকে বকাঝকা করে চুলও কেটে দেওয়া হয়। এরপরই হঠাৎ করে নেওয়া হয় ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত। ব্যাগ থেকে এমন অবাঞ্ছিত জিনিস বের হওয়ায় অবাক ও শঙ্কিত স্কুল কর্তৃপক্ষ।

ঘটনার পর শিক্ষকদের তরফ থেকে অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়ে জানানো হয় পুরো বিষয়টি। কেন এমন জিনিস পড়ুয়াদের কাছে, তা খতিয়ে দেখার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ কড়া অবস্থান নিয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক অবক্ষয়ের এই চিত্র ঘিরে স্থানীয় মহলেও শুরু হয়েছে চর্চা। স্কুলের তরফে ছাত্রছাত্রীদের মনোভাব বুঝতে কাউন্সেলিংয়ের কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ জঙ্গলে ছুটে ধাক্কা, ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু

অন্যদিকে, নাসিক রোড থানাতেও ঘটল নাটকীয় এক কাণ্ড। তিন মহিলার মধ্যে কথাকাটাকাটি থেকেই শুরু হয় হাতাহাতি—তা-ও আবার থানার ভেতরে! ওই মহিলারা—আশা কিশোর পাথ্রে (৩০), রেখা সুনীল আলহাট (৪৫) ও সীমান বালু রাখপাসরে (৩০)—নিজেদের পারিবারিক বিবাদের মীমাংসার জন্য থানায় হাজির হয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়ার আগেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, থানা চত্বরে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement
ads

দুই ঘটনাই স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

Continue Reading
Advertisement