রাজ্যের খবর
ফুটবল মাঠে তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’, বচসা, হাতাহাতিতে উত্তপ্ত গয়েশপুর
নিউজ ডেস্ক: ফুটবল মাঠে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। ফুটবল খেলাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো গয়েশপুর। গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ফুটবলারদের মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।
খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। এই নিয়েই শুরু হয় বচসা। তারপর ওই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে তেতে ওঠে গয়েশপুর। ফুটবলারদের মারধরের নালিশ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
অভিযোগ, গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু সংগঠনে ফুটবল খেলতে আসে পাশের ওয়ার্ডের কয়েকজন ফুটবলার। তবে এদিন খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। এই নিয়েই ঘটনার সূত্রপাত।
আরও পড়ুন – মাটির গবেষণা থেকে মহাকাশ জয়, ময়ূরাক্ষী এখন ইসরোর বিজ্ঞানী
তারপরই দাদাগিরির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের বিরুদ্ধে। শুরু হয় বচসা, চলে হাতাহাতিও। অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলরের কথা না শোনায় পাশের ওয়ার্ডের খেলোয়াড়দের মারধর করেন নন্দ ঘোষ।
অভিযোগ, কাউন্সিলরের মারে একজন খেলোয়াড় গুরুতর ভাবে জখম হন।এদিকে ঘটনার পর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। এদিকে পুরো ঘটনার কথা অধিকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তাঁর কথায়, ‘কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি হয়।
আংটি লেগে কপাল সামান্য কেটে যায় একজন খেলোয়ারের। তাই তিনি চোট পান। এই বিষয়টিকে যতবড় করে দেখানো হচ্ছে ততটা বড় কিছু নয়। আমরা এই ঘটনা মিটিয়েও নিয়েছি। অনেকেই এই ঘটনায় রাজনৈতিক ম্রং লাগানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন – ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মমতা, ‘আপনাদের সম্পত্তি সুরক্ষিত’ : মমতা
