নির্বাচনে পরাজিত হয়েও মানুষের পাশে সিপিআইএম
Connect with us

দক্ষিণ দিনাজপুর

নির্বাচনে পরাজিত হয়েও মানুষের পাশে সিপিআইএম

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট ,২০ মে :বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন ঠিকই কিন্তু তাই বলে অসহায় মানুষদের কল্যানমূলক কর্মসূচি থেকে পিছিয়ে আসে নি বামেরা৷ আবার জারি হল লড়াই। যে লড়াইয়ের মাধ্যমে অসহায় মানুষদের এক বেলা ভাতের ব্যবস্থা করে দিচ্ছেন বাম শিবির৷ বৃহস্পতিবার বালুরঘাটে চালু হল বিনামূল্যে শ্রমজীবী ক্যান্টিন৷

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনো অস্তিত্বই নেই বাম কংগ্রেসের৷ গোটা রাজ্যে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে দুই দলই। কিন্তু অসহায় মানুষদের সাহায্যে বার বার পাশে দাঁড়িয়ে তারা প্রমাণ দিয়েছে গরীবের মহিসা তারাই। কারণ অতিমারিকালে গত বছরও রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রমজীবী ক্যান্টিন চালু করে ২০ টাকায় গরম ভাত, পাপড় ভাজা, কোনো দিন ডিম, কোনো দিন মাংস সহযোগে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছে বামেরা৷ কিন্তু বিধানসভা ভোটে ঐতিহাসিক ভরাডুবি ঘটলেও নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে আসেনি বাম শিবির। বৃহস্পতিবার লকডাউন পরিস্থিতিতে বালুরঘাটে প্রথম বিনামূল্যে শ্রমজীবী ক্যান্টিন চালু করল সিপিআইএম। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে বালুরঘাটের নারায়নপুর এলাকায় অবস্থিত সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ অফিস থেকে শ্রমজীবী ক্যান্টিনের সূচনা করেন সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। প্রথম দিনই প্রায় ১০০ জনের বেশি অসহায় মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। এদিন মূলত ডিম ভাত তুলে দেওয়া হয় কর্মহীন মানুষদের হাতে। আগামী দিনে আরো বেশি মানুষের মধ্যে শ্রমজীবী ক্যান্টিন থেকে খাবার তুলে দেওয়া হবে বলে সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে।

Continue Reading
Advertisement