রাজনীতি
বাংলায় পা রাখার আগেই মোদীর তোপ তৃণমূলের বিরুদ্ধে, পালটা প্রশ্ন শাসকদলের
ডিজিটাল ডেস্কঃ আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরের আগেই উত্তরের রাজনীতির ময়দানে উত্তেজনার পারদ চড়েছে। মোদীর সফর ঘিরে উত্তরের জেলা আলিপুরদুয়ারে ইতিমধ্যেই দেখা গিয়েছে গেরুয়া শিবিরের মধ্যে প্রবল উৎসাহ।
এই আবহেই বাংলায় পা রাখার ঠিক আগমুহূর্তে, প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেস (TMC)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। টুইটারে (Twitter) তিনি লেখেন, “আগামীকাল বিকেলে আলিপুরদুয়ারে জনসভায় বক্তব্য রাখব। গত দশকে এনডিএ (NDA) সরকারের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের প্রশংসা পেয়েছে। কিন্তু মানুষ আজ তৃণমূলের দুর্নীতি ও অকার্যকর প্রশাসনে ক্লান্ত।”
I will be addressing a BJP West Bengal public meeting in Alipurduar tomorrow afternoon. Over the last decade, the various schemes of the NDA Government have been greatly appreciated by the people of West Bengal. At the same time, they are tired of the corruption and poor…
— Narendra Modi (@narendramodi) May 28, 2025
প্রধানমন্ত্রীর এই টুইট ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে। পালটা জবাবে শাসকদল তৃণমূল কংগ্রেস মোদীকে কটাক্ষ করে বলেন, ‘বাংলায় আবার মরসুমি পরিযায়ী পাখির মতো সফরে এসেছেন প্রধানমন্ত্রী! তাঁর কাছে সহজ প্রশ্ন, কেন রাজ্যের ১.৭ লক্ষ কোটি টাকার প্রাপ্য এখনও কেন্দ্র আটকে রেখেছে?’
Since the migratory birds are making their seasonal visit to Bengal, why not answer one simple question:
Why is the Centre still withholding Bengal’s rightful dues amounting to ₹1.7 lakh crore?#AayeHoTohBataKeJao https://t.co/EHZtC3nOTP pic.twitter.com/J1R4JBFKPw
— All India Trinamool Congress (@AITCofficial) May 28, 2025
এই টুইট-পাল্টা টুইটের লড়াইয়ে একদিকে যেমন গতি পেয়েছে বিজেপির প্রচার, তেমনই আক্রমণের রাস্তায় ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূলও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর টুইটেই ইঙ্গিত মিলছে, আগামীকালের সভায় তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও কড়া ভাষায় আক্রমণ শানাতে পারেন।
সর্বোপরি, লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
